সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের বশিকপুরে দুর্বৃত্তদের কোপে প্রাণ গেলো আ’লীগ নেতার

লক্ষ্মীপুরের বশিকপুরে দুর্বৃত্তদের কোপে প্রাণ গেলো আ’লীগ নেতার

লক্ষ্মীপুরের বশিকপুরে দুর্বৃত্তদের কোপে প্রাণ গেলো আ’লীগ নেতার

লক্ষ্মীপুরে হারুনুর রশিদ ওরফে কসাই হারুন (৫৫) নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোররাতে ঢাকায় নেয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তাঁর মৃত্যু হয়। এর আগে বুধবার রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহধর্মপুর গ্রামের বটের পুকুর পাড় এলাকায় দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই নুরে আলম।

নিহত হারুন ফতেহধর্মপুর গ্রামের হোসেন ব্যাপারীর ছেলে ও স্থানীয় পোদ্দারবাজারের মাংস ব্যবসায়ী ছিলেন। এছাড়া তিনি বশিকপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয় কয়েকজন জানান, সন্ধ্যায় হারুন তার বাড়ির পাশে বটের পুকুর পাড় সংলগ্ন একটি চা দোকানে বসে ছিলেন। রাত প্রায় ৯টার দিকে ৫-৬ জন দুর্বৃত্ত একটি সিএনজি অটোরিকশাযোগে এসে হারুনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে তারা গুরুতর আহতবস্থায় হারুনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

এদিকে খবর পেয়ে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন হাসপাতালে হারুনকে দেখতে আসেন।

সদর হাসপাতালের চিকিৎসক রেজাউল করিম মাসুম জানান, রাত সাড়ে ৯টার দিকে গুরুতর জখম অবস্থায় হারুন নামে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হানুনের শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

পুলিশ সুপার ড. এ.এইচ.এম কামরুজ্জামান বলেন, এ ঘটনার সাথে যেই জড়িত হোক না কেন তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com