সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সামাজিক কাজে সম্পৃক্ত হতে ইউপি নির্বাচনে অংশ নিতে চান তরুণ একে রুবেল

সামাজিক কাজে সম্পৃক্ত হতে ইউপি নির্বাচনে অংশ নিতে চান তরুণ একে রুবেল

সামাজিক কাজে সম্পৃক্ত হতে ইউপি নির্বাচনে অংশ নিতে চান তরুণ একে রুবেল

এলাকার মানুষের যে কোন সামাজিক সমস্যার কথা শুনলেই সবার আগে ছুটে আসেন তিনি। সমাজের অবহেলিত মানুষের জন্য ঈদে নতুন জামা, আর্থিক সহায়তা, করোনাকালীন খাদ্য সহায়তা, ঈদে চিনি সেমাই, শীতবস্তসহ নানা কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এজন্য তিনি ফেসবুক প্রচারণায় অন্যদের সহযোগিতা নিয়েছেন। আর্থিক বেশি সামর্থ্য না থাকলেও এ তরুণের মন বড়।

সামাজিক কাজে নিজকে পুরোপুরি সম্পৃক্ত করতে চান তরুণ একে রুবেল। পুরো নাম মোঃ আবদুল কাদের রুবেল। লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়নপুর গ্রামের নাহার বাড়ির মোঃ আজিজুল হক ছেলে তিনি।

এলাকার যুবক ও তরুণের মাঝে ইতোমধ্যে সামাজিক নানা কাজ করে আলোচনায় চলে এসেছেন তিনি। সে জন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি উত্তর জয়পুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করতে আগ্রহী তিনি।

ঢাকার সিদ্ধেশ্বরী কলেজে এমএসএস এ অধ্যায়নরত এ তরুণ সমাজসেবকের বড় পরিচয় তিনি একজন রক্তদাতা। এ বয়সেই তিনি ২৬ বার বিভিন্ন মানুষকে সেচ্চায় রক্তদান করেছেন। অসংখ্য মানুষকে রক্তের ব্যবস্থা করে দিয়েছেন।

এলাকার উন্নয়নে তিনি বেশ কিছু সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। যেগুলোর মধ্যে রয়েছে “উত্তর জয়পুর সমাজ কল্যান সংঘ” গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম, “উত্তর জয়পুর ফ্রেন্ডশীপ ফোরাম” এবং “দত্তপাড়া ব্লাড ডোনেশন ক্লাব”।

একে রুবেল জানান, তারুণ্য নির্ভর সমাজ গঠনে ভূমিকার রাখার জন্য ও এলাকার মানুষের উৎসাহে তিনি নির্বাচনে অংশগ্রহন করতে চান।তার নির্বাচনী স্লোগান হবে “শিক্ষিত ও তারুণ্য নির্ভর দেশ গড়ার অঙ্গীকার”। তার মিশন এবং ভিশন হবে উত্তর জয়পুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডকে একটি মডেল গ্রামে পরিণত করা।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com