সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

আবদুর রহমান বিশ্বাস: লক্ষ্মীপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা ১২ টার সময় জেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। লক্ষ্মীপুর জেলার সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজক।
‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ স্লোগানে সোমবার জেলা প্রেস ক্লাবের সামনের সড়কের পাশে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে লক্ষ্মীপুর জেলার সাধারণ শিক্ষার্থীরা । কর্মসূচিতে জেলার বিভিন্ন ১০টি সামাজিক, পরিবেশবাদী ও সাংবাদিক সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর সরকারি কলেজের শিক্ষার্থী  মোহাম্মদ শাহীন আলমের সঞ্চালনায়, সামিরা ইসমাইল সারার সভাপত্বিতে আরো বক্তব্য রাখেন সাইফ মোহাম্মদ তারেক, মেহরান, মোঃ ইউসুফ হোসাইন, রেদোয়ান হোসেন ভূঁইয়া, সায়মা মোহসিনা, জাহিদ হাসান মেহরাব ও মোঃ বায়েজিদ সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থী প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

তাদের দাবিরগুলো হলো লক্ষ্মীপুরে চলাচল কারি সকল বাসে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করা। রামগঞ্জ রুটে দ্রুত বাস সার্ভিস চালু করতে হবে। সকল দূরপাল্লার বাসে শিক্ষার্থীদের স্কুল-কলেজ চলাকালিন উঠাতে হবে এবং হাপ ভাড়া নিতে হবে। গণপরিবহন সহ সকাল যাত্রীবাহি গাড়িতে যৌন হয়রানি বন্ধ করতে হবে। জেলা সকল স্কুল- কলেজের সামনে পরিকল্পিত গতিরোধক বাধ ও জেব্রা ক্রসিং বসাতে হবে। রাস্তায় লাইসেন্স বিহীন ও ফিটনেস বিহীন গাড়ী চলাচল বন্ধে দ্রুত সাড়াশি অভিযানের মাধ্যমে তা বন্ধ করতে হবে। শহরমুখী রোড এক্সিডেন্ট এড়াতে ঢাকা-রায়পুর মহাসড়ক মান্দারী বাজার হইতে দালালবাজার পর্যন্ত (১৩কিঃমিঃ) ও রামগতি সড়ক ঝুমুর থেকে পিয়ারাপুর বাজার পর্যন্ত (৬কিঃমিঃ) চারলেন সড়ক দ্রুত কাজ সম্পন্ন করতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারী পরিবহনগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আমরা সংশ্লিষ্ট মহলের কাছে ৭টি দাবি জানাচ্ছি, যা বাস্তবায়নের মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলার সড়কে নৈরাজ্য দূর হবে এবং নিরাপদ সড়ক নিশ্চিত হবে।’

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com