সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
মানববন্ধনকে ষড়যন্ত্র দাবি করছে লক্ষ্মীপুরের বীজ ব্যবসায়ী মাসুদ

মানববন্ধনকে ষড়যন্ত্র দাবি করছে লক্ষ্মীপুরের বীজ ব্যবসায়ী মাসুদ

মানববন্ধনকে ষড়যন্ত্র দাবি করছে লক্ষ্মীপুরের বীজ ব্যবসায়ী মাসুদ

লক্ষ্মীপুরে মোঃ মাসুদ নামে এক বীজ ব্যবসায়ী তার বিরুদ্ধে করা মানববন্ধনকে ব্যবসায়ীক হিংসার ষড়যন্ত্র বলে দাবি করেছেন। শনিবার (২ জুলাই) রাতে মাসুদ বীজ ভান্ডারের মালিক মো. মাসুদ সংবাদ সম্মেলন করে এমন দাবি করছেন। এসময় তিনি বলেন, মাসুদ বীজ ভান্ডার লক্ষ্মীপুর কৃষি বিভাগ থেকে অনুমোদিত বীজ বিক্রেতা।

এর আগে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে নিম্নমানের বীজ বিক্রির অভিযোগ তুলে কয়েকজন কৃষক যে মানববন্ধন করে তাকে তিনি ব্যবসায়িক ষড়যন্ত্র বলে দাবি করেন।

লক্ষ্মীপুরের স্থানীয় একটি মিডিয়া হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ ২০-২৫ বছর যাবত লক্ষ্মীপুরের বিভিন্ন গ্রামে ও শহরের পাইকারী এবং খুচরা বীজ বিক্রি করে আসছেন। কৃষি বিভাগ থেকে লাইসেন্স নিয়ে কৃষকদের মাঝে বীজ সরবরাহ করেন তিনি। কিন্তু তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কতিপয় ষড়যন্ত্রকারী হীন স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে গ্রামের সহজ সরল লোকজনদেরকে দিয়ে মানববন্ধন করিয়েছে বলে তিনি দাবি করেন।

এসময় তিনি আরো বলেন, সহজসরল কৃষকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com