সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সেই আনিকার মা জোসনা বেগমও মারা গেলেন

সেই আনিকার মা জোসনা বেগমও মারা গেলেন

সেই আনিকার মা জোসনা বেগমও মারা গেলেন

লক্ষ্মীপুরে বসতঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অন্তঃসত্ত্বা মেয়ে আনিকা আক্তার মারা যাওয়ার আটদিন পর দগ্ধ মা জোসনা বেগমও চলে গেলেন না ফেরার দেশে। বুধবার (১৯ অক্টোবর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন তিনি মারা যান।

অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে তার ছেলে রোকন মাহমুদ রুপম হাসপাতালে চিকিৎসাধীন। সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জোসনার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জোসনা সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব মাগুরী গ্রামের সৌদিপ্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১১ অক্টোবর দিনগত রাত ১টার দিকে হঠাৎ প্রবাসী আনোয়ারের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘরে ঘুমিয়ে ছিলেন আনোয়ারের স্ত্রী জোসনা বেগম, অন্তঃসত্ত্বা মেয়ে আনিকা আক্তার ও ছেলে রুপম।

আগুন লাগার পর জোসনা ও রুপম চিৎকার করতে থাকেন। এরমধ্যেই তারা দগ্ধ হন। তবে ঘুমিয়ে থাকা তিন মাসের অন্তঃসত্ত্বা আনিকা আগুনে পুড়ে মারা যায়। আগুন নেভানোর পর তার কঙ্কাল দেখা যায়। একই সঙ্গে আনিকার গর্ভের সন্তানও পুড়ে ছাই হয়ে যায়।

উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, চিকিৎসাধীন অবস্থায় জোসনা মারা গেছেন। রাতেই তার মরদেহ বাড়িতে নিয়ে আসার কথা রয়েছে। তার ছেলে রুপম হাসপাতালে চিকিৎসাধীন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com