সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ICT Case/লক্ষ্মীপুরে মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

ICT Case/লক্ষ্মীপুরে মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

ICT Case/লক্ষ্মীপুরে মহিলা দলের নেত্রীর বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

লক্ষ্মীপুর জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নয়ন বেগমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা দায়ের করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ে আপত্তিকর কথাবার্তা বলে ডিডিও ফেবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

রোববার (১১ ডিসেম্বর) রাতে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহছানুল কবির রিপন এ মামলা দায়ের করেন। রিপন সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

নয়ন আক্তার সদর উপজেলার চররমনী ইউনিয়নের ৭.৮.৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য (মেম্বার)।

এজাহার সূত্র জানায়, ৯ ডিসেম্বর রাতে নয়ন ঢাকায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়। সেই বক্তব্যের ভিডিও ‘আমির বাংলা’ নামে একটি ফেসবুক আইডিতে ছড়ি দেওয়া হয়। এটি বাদী আহছানুল কবির রিপন ও সাক্ষীদের নজরে পড়ে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে নয়নের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা (২১/২০২২) দায়ের করা হয়েছে।

চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল বলেন, প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নামে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। এ ঘটনায় সুষ্ঠু বিচারের লক্ষ্যে তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা রিপন মামলা দায়ের করেন।

মামলার বাদী আওয়ামী লীগ নেতা আহছানুল কবির রিপন বলেন, নয়ন জনপ্রতিনিধি হয়ে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করছে। এরপরও তিনি বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের নামে আপত্তিকর বক্তব্য দিচ্ছে। তার বক্তব্য দৃষ্টিকটু। দ্রুত তাকে আইনের আওতায় এনে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান বলেন, মামলার ঘটনাটি শুনেছি। নয়ন আমাদের মহিলা দলের নেত্রী। তবে ঘটনার বিস্তারিত জানা নেই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে নয়নের বিরুদ্ধে মামলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com