সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের সুতারগোপ্টায় মানবকল্যাণ সংস্থার কম্বল পেল শীতার্তরা

লক্ষ্মীপুরের সুতারগোপ্টায় মানবকল্যাণ সংস্থার কম্বল পেল শীতার্তরা

লক্ষ্মীপুরের সুতারগোপ্টায় মানবকল্যাণ সংস্থার কম্বল পেল শীতার্তরা

লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপ্টায় ১২০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সুতারগোপ্টা মানব কল্যাণ সংস্থা নামের একটি সমাজিক সংগঠনের অভিষেক অনুষ্ঠানে দরিদ্র লোকজনের মাঝে এ কম্বল তুলে দেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে কম্বল পেয়ে হাসি ফুটেছে দরিদ্রদের মাঝে। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ভূঁইয়া, থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন। সুতারগোপ্টা বাজারের ব্যবসায়ী নুরুল হকের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন মাহমুদ, সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাজার কমিটির সভাপতি আজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক নুর নবী তালুকদার,  ব্যবসায়ী হাসান। উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তানজুর রহমান রুবেল, ভবানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন সুমন  প্রমুখ।
 

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com