সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বিশিষ্ট সমাজকর্মী মনোনীত হলেন দৈনিক লক্ষ্মীপুর সমাচার এর সম্পাদক

বিশিষ্ট সমাজকর্মী মনোনীত হলেন দৈনিক লক্ষ্মীপুর সমাচার এর সম্পাদক

বিশিষ্ট সমাজকর্মী মনোনীত হলেন দৈনিক লক্ষ্মীপুর সমাচার এর সম্পাদক

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অধীন সামাজিক মর্যাদাপূর্ণ পদধারী বিশিষ্ট সমাজকর্মী হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক লক্ষ্মীপুর সমাচার এর প্রকাশক ও সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকির হোসেন ভূঁইয়া আজাদ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. দেলোয়ার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন, ২০১৯ এর ৭ (১) (ণ) ধারা অনুযায়ী বিশিষ্ট সমাজকর্মী এর আওতায় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডে লক্ষ্মীপুর জেলার বিশিষ্ট সমাজকর্মী হিসেবে জাকির হোসেন (আজাদ ভূঁইয়া) কে মনোনয়ন করা হয়েছে।

তিনি এক সঙ্গে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের সদস্য (লক্ষ্মীপুর প্রতিনিধি) ও জেলা সমাজ কল্যাণ কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী তিন বছর তিনি এ পদে থাকবেন।

জাকির হোসেন ভূঁইয়া আজাদ লক্ষ্মীপুর জেলা শহরের ঐতিহ্যবাহী রেহান উদ্দিন ভূঁইয়া বাড়ির মরহুম তাহের আহম্মেদ ভূঁইয়ার ছেলে এবং মরহুম রেহান উদ্দিন ভূঁইয়ার নাতি। 

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com