সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে তালের চারা পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

লক্ষ্মীপুরে তালের চারা পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

লক্ষ্মীপুরে তালের চারা পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

তালের চারা “উত্তোলন, রোপণ ও পরিচর্যা” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে । রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বাংলাদেশ বন গবেষণা ইনিস্টিউট (বিএফআরআই) চট্টগ্রাম এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
 
বাংলাদেশ বন গবেষণা ইনিস্টিউটের সিলভিকালচার জেনেটিক্স বিভাগের কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর এ আলম, বাংলাদেশ বন গবেষণা ইনিস্টিউটের তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার সিনিয়র রিসার্চ অফিসার ড. ওয়াহিদা পারভীন, মো. জহিরুল আলম, লক্ষ্মীপুর সহকারী বন সংরক্ষক ফিরোজ আলম চৌধুরী ও সদর রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।
এসময় কর্মশালায় বন বিভাগ, কৃষি বিভাগ, নার্সারির মালিক ও বেসরকারি এনজিও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, তালগাছ অতি পরিচিত একটি বৃক্ষ। তালগাছ ১০-১২ বছর বয়সে ফুল ও ফল দিয়ে থাকে। তালগাছের মাঞ্জুরীদন্ড থেকে বছরে দু’মাস ৮-১০ লিটার রস পাওয়া যায় এই রস দিয়ে গুড় তৈরী করা য়ায়। এ গুড় থেকে মিছরি তৈরী করা হয় যা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। তালগাছের পাতা ও আঁশ দিয়ে পাকা ও কুটির শিল্পজাত দ্রব্য তৈরী এবং গাছ থেকে ঘর নির্মাণের জন্য উৎকৃষ্ট মানের কাঠ পাওয়া যায়। বিষেশ করে উপকূলীয় এলাকায় বজ্রপাত, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের তীব্রতা থেকে রক্ষা করতে ভূমিকা পালন করে।
 
 
 
 

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com