সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
এ জনপদের উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এমএ সাত্তার

এ জনপদের উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এমএ সাত্তার

এ জনপদের উন্নয়নে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে: চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে এমএ সাত্তার

জুনায়েদ আহম্মেদ: দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর সদর -৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী (ট্রাক) প্রতীকে অধ্যক্ষ এম এ সাত্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। বৃহস্পতিবার রাতে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো: আলী হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী (ট্রাক) প্রতীকে অধ্যক্ষ এম এ সাত্তার । চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন ও আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন।

স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী (ট্রাক) প্রতীকে অধ্যক্ষ এম এ সাত্তার বলেন, কারিগরী শিক্ষায় শিক্ষিত করে দক্ষ কর্মী তৈরি করে এ জনপদেও উন্নয়ন করা হবে। নৌকার প্রার্থী বিভিন্ন ধরনের অপ:প্রচার চালাচ্ছে দাবি করে তিনি বলেন, ৭ জানুয়ারি কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও পিছিয়ে পড়া জনপদ চন্দ্রগঞ্জের উন্নয়নে ট্রাক প্রতীকে ভোট চান তিনি।

দলমত নির্বিশেষে ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে ট্রাক প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে দেশের উন্নয়নের জন্য কাজ করছেন। এসময় তিনি লক্ষ্মীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও জনগণের সুখে দুখে পাশে থাকবেন না হলেও পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুর নুর, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ মো: আলা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন দিপু, দপ্তর সম্পাদক মো: ইমরান হোসেন, কার্য নির্বাহী সদস্য অহিদ মিয়া, ক্রীড়া সম্পাদক মনির হোসেন, সাংবাদিক ইব্রাহিম খলিল মঞ্জু, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো: রফিক, দৈনিক শেয়ার বিজ জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর২৪ সহ-সম্পাদক জুনায়েদ আহম্মেদ, দৈনিক সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান মনজু, সাংবাদিক হাসান, সাংবাদিক তানভীর আহাম্মেদ রিমন ও সাংবাদিক মহি উদ্দিন লিটন উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে তীব্র গরমে পথচারীদের মাঝে জামায়াতের বিশুদ্ধ পানি,জুস ও খাবার স্যালাইন বিতরণ

স্থানীয় সরকার নির্বাচন হবে আরও কঠিন চ্যালেঞ্জ: পানিসম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com