সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
বর্ধিত ভ্যাট ও শুল্ক কর প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

বর্ধিত ভ্যাট ও শুল্ক কর প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন

বর্ধিত ভ্যাট ও শুল্ক কর প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন

জুনায়েদ আহম্মেদ | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি লক্ষ্মীপুরের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে

মানববন্ধনে সেক্রেটারি সাইফুল আলম পারভেজ, সহসভাপতি নারায়ণ ঘোষ, ক্যাশিয়ার স্বপন পোদ্দারসহ জেলার বিভিন্ন রেস্তোরার মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে পড়েছে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। লক্ষ্মীপুরে রেস্তোরাঁগুলোতে প্রায় সাড়ে তিন হাজার কর্মচারী কাজ করে তাদের সংসার চালায়। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রভাব রেস্তোরাঁ মালিকদের পাশাপাশি এই পেশায় জড়িত সবার উপরেই পড়বে। এ সময় বক্তারা আরো বলেন, ভোক্তা দিবে ভ্যাট। তাই ভ্যাট আদায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভ্যাট ও শুল্ক কর সহনীয় পর্যায়ে রেখে জেলায় অনুমোদনহীন মিনি চাইনিজ ও ভ্রাম্যমান স্ট্রিট ফুড দোকানগুলোকে নিবন্ধনের আওতায় আনারও দাবি জানান বক্তারা।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com