সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটির ইফতার ও মেজবান সম্পন্ন

লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটির ইফতার ও মেজবান সম্পন্ন

লক্ষ্মীপুরস্থ কমলনগর সোসাইটির ইফতার ও মেজবান সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর 
লক্ষ্মীপুর জেলা শহরস্থ কমলনগর উপজেলার নাগরিকদের সংগঠন কমলনগর সোসাইটির ইফতার ও মেজবান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


মঙ্গলবার লক্ষ্মীপুর শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও জামাতে ইসলামী লক্ষ্মীপুর জেলার সাধারণ সম্পাদক মু. ফারুক হোছাইন নুরনবী।

কমলনগর সোসাইটির সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম এবং সাংগঠনিক নিজাম উদ্দিন মাহমুদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জজ আদালতের বিজ্ঞ আইনজীবী ও খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট সৈয়দ মুহাম্মদ শামসুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজিরহাট হামেদিয়া ফাজেল ডিগ্রী মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন ফারুকী, কমলনগর সোসাইটির সহ সভাপতি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ ম্যানেজার সানাউল্লাহ, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী সৈয়দ মোঃ ফখরুল আলম নাহিদ, পোল্যান্ড প্রবাসী মীর ফিরোজ রায়হান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
ইফতার ও মেজবান অনুষ্ঠানে লক্ষ্মীপুরে বসবাসরত কমলনগরের বিশিষ্ট সুধীজন, ব্যবসায়ী, শিক্ষক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এসময় কমলনগর সোসাইটির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান, অনুষ্ঠানের আহবায়ক আমজাদ হোসেন মিস্টার, সাজ্জাদুর রহমান, সহ সভাপতি হারুন অর রশিদ, শরীফ মুজাহিদুল হাসান সুমন এবং অর্থ সম্পাদক ফখরুল ইসলাম ।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com