সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চিরনিদ্রায় শায়িত হলেন পুলিশ সদস্য সাইফুল

চিরনিদ্রায় শায়িত হলেন পুলিশ সদস্য সাইফুল

চিরনিদ্রায় শায়িত হলেন পুলিশ সদস্য সাইফুল

নিজেস্ব প্রতিবেদক||লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

নোয়াখালীর হাতিয়ায় নদীতে ট্রলারডুবির ঘটনায় নিহত পুলিশ সদস্য সাইফুল ইসলামের (৩০) মরদেহ তার দাদা নুরুজ্জামানের কবরের পাশে দাফন করা হয়েছে। সোমবার (২ জুন) মধ্যরাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের গোপাল বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় নোয়াখালী পুলিশ লাইন্স জামে মসজিদ মাঠে নিহত সাইফুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ ফ্রিজিং ভ্যানে করে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। কর্মকর্তা ও সহকর্মীদের চোখের জল ও ভালোবাসায় সিক্ত হয়ে কর্মস্থল থেকে সাইফুল শেষ বিদায় নিয়েছে। এ রআগে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এসপি আব্দুল্লাহ আল ফারুক।

নিহত সাইফুল লক্ষ্মীপুরের চরশাহী গ্রামের সিরাজুল ইসলাম ও রহিমা বেগম দম্পতির একমাত্র ছেলে। তিনি নোয়াখালী পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিন বছর একই জেলায় বিভিন্ন থানায় তিনি দায়িত্ব পালন করেছেন।

সাইফুলের বাবা সিরাজুল ইসলাম বলেন, পৃথিবীর বুকে নিষ্ঠুরতম ভারি বস্তু হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। সেই লাশ আমাকে বহন করতে হয়েছে। সাইফুলকে হারিয়ে আমাদের সব শেষ হয়ে গেছে। আর কখনো তার জন্য অপেক্ষা করতে হবে না। সাইফুল আর কখনো বাবা-মায়ের সঙ্গে অভিমান করবে না। তাকে আমি বাবার কবরের পাশে দাফন করেছি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বলেন, সাইফুল কর্তব্যপরায়ণ, সৎ ও সাহসী ছিলেন। আমরা যোগ্য ও বিশ্বস্ত সহকর্মীকে হারিয়েছি। তার আত্মত্যাগ আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তার পরিবারের পাশে আমরা সবসময় থাকবো।

প্রসঙ্গত, গত ৩১ মে বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে হাতিয়ার করিমবাজার ঘাটে যাওয়ার পথে ডুবচরে আটকে একটি যাত্রীবাহী ট্রলার ফেটে গিয়ে উল্টে যায়। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে মাঝি ও যাত্রীসহ ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে গিয়াস উদ্দিন এবং রামগতি থেকে রোহিঙ্গা নারী হাসিনা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (২ জুন) বিকেলে সাইফুলের মরদেহ চানন্দী ইউনিয়নের দরবেশ বাজারের দক্ষিণে ভেসে উঠে। ওই ঘটনায় রোহিঙ্গা শিশু নিখোঁজ রয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com