সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
নকল পণ্য সরবরাহ করায় লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা

নকল পণ্য সরবরাহ করায় লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা

নকল পণ্য সরবরাহ করায় লক্ষ্মীপুরে ব্যবসায়ীর ২ লাখ টাকা জরিমানা

নিজেস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

লক্ষ্মীপুরে নকল পণ্য সরবরাহ করায় মেসার্স গোপাল কৃষ্ণ বণিক নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সড়ক ও জনপথ বিভাগ সংলগ্ন সমসেরাবাদ এলাকায় প্রতিষ্ঠানটিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ অভিযান চালায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশসহ যৌথবাহিনীর সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও কমলনগর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

অভি দাশ বলেন, নকল পণ্য সরবারহ করায় নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ২৬ এবং ৩২ (ক) ধারা অনুযায়ী মেসার্স কৃষ্ণ বণিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রথমবার এ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এজন্য তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ পন্যের মধ্যে অলিভ ওয়েল, লবণ, চানাচুর, সেমাই ও নিম্নমানের শিশু খাদ্য জব্দ করেছি। প্রতিষ্ঠান মালিক প্রতিশ্রুতি দিয়েছে তার যত ধরণের অবৈধ পণ্য ও কাগজপত্র বিহীন নিম্মমানের যে পণ্য আছে সেগুলো তিনি সরিয়ে নেবেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com