সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকার, লক্ষ্মীপুরে জব্দ দেড় লাখ মিটার জাল

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকার, লক্ষ্মীপুরে জব্দ দেড় লাখ মিটার জাল

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় ইলিশ শিকার, লক্ষ্মীপুরে জব্দ দেড় লাখ মিটার জাল

হাসিবুর রশীদ, লক্ষ্মীপুর | ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ইলিশ শিকার করছে কিছু জেলে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মেঘনা নদী এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ টিম।

তবে অভিযানের সময় কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরী এবং মজুচৌধুরীর হাট কোস্টগার্ডের সদস্যরা।

সদর উপজেলা প্রশাসন জানায়, ইলিশের প্রজনন রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত (২২ দিন) দেশের সামুদ্রিক মৎস্য জলসীমায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।

অভিযান শেষে জব্দ করা দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল মজুচৌধুরীর হাট এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানা ও অসহায়-দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com