সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে দোকান থেকে পোশাককর্মীর লাশ উদ্ধার

রামগতিতে দোকান থেকে পোশাককর্মীর লাশ উদ্ধার

রামগতিতে দোকান থেকে পোশাককর্মীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:রামগতি উপজেলার চরকলাকোপা স্লুইসগেট এলাকায় একটি তালাবদ্ধ পরিত্যক্ত দোকানঘর থেকে রওশন আক্তার (২৪) নামের এক পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। নিহত রওশন আক্তারের বাড়ি চরপোড়াগাছা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে। বাবার নাম রুহুল আমিন। তিনি স্থানীয় চরনেয়ামত সোয়েটার ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। রামগতি থানার উপপরিদর্শক (এসআই) মানিক বড়ুয়া জানান, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা শ্বাস রোধ করে হত্যার পর লাশটি পরিত্যক্ত ওই দোকানঘরে ফেলে যায়। ময়নাতদন্তের জন্য লাশটি লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত রওশনের বোন রিজিয়া বেগম জানান, রোববার দুপুরে তাঁর বাড়ি থেকে (চরকলাকোপা গ্রামে) রওশন আক্তার চরপোড়াগাছায় নিজ বাড়ির দিকে রওনা হন। সোমবার দুপুরে তাঁর লাশ পাওয়া যায়। তিনি জানান, স্বামী পরিত্যক্ত হয়ে রওশন আক্তার ঢাকা ও চট্টগ্রামে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করেন। কয়েক মাস আগে তিনি স্থানীয় চরনেয়ামত সোয়েটার ফ্যাক্টরিতে কাজ নেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com