সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে এসএমসির ব্লু-স্টার ৩ দিনের মৌলিক প্রশিক্ষণ সমপন্ন

লক্ষ্মীপুরে এসএমসির ব্লু-স্টার ৩ দিনের মৌলিক প্রশিক্ষণ সমপন্ন

লক্ষ্মীপুরে এসএমসির ব্লু-স্টার ৩ দিনের মৌলিক প্রশিক্ষণ সমপন্ন

নিজস্ব সংবাদদাতা: লক্ষ্মীপুরে এসএমসি ব্লু-স্টার সেবাদানকারীদের জন্য ৩ দিনের মৌলিক প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার লক্ষ্মীপুরে বেসরকারী এনজিও বিটার সম্মেলন কক্ষে শেষ হয়েছে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ। বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও সোস্যাল মার্কেটিং কোম্পানীর যৌথ উদ্যোগে ও ইউএসআইডি সহযোগীতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা পরিবার পরিকল্পনা উপ- পরিচালক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সভাপতি ডাঃ আশফাকুর রহমান মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা মা ও শিশু পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রেজাউল করিম, রায়পুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নুর মোহাম্মদ। কর্মশালায় লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলা হতে আগত ২৭ জন বিভিন্ন স্তরের পল্লী চিকিৎসকগণ অংশ নেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com