সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ক্যাবল অপারেটর কর্মীদের উপর সন্ত্রাসী হামলা, আহত ৮, আটক ২

লক্ষ্মীপুরে ক্যাবল অপারেটর কর্মীদের উপর সন্ত্রাসী হামলা, আহত ৮, আটক ২

লক্ষ্মীপুরে ক্যাবল অপারেটর কর্মীদের উপর সন্ত্রাসী হামলা, আহত ৮, আটক ২

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ডিস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্রে করে ক্যাবল অপারেটর কর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ৪ ক্যাবল অপারেটর কর্মী ও স্থানীয় ২ এলাকাবাসীসহ ৮ জন আহত হয়েছেন। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলায় জড়িত থাকার অভিযোগে মাকছুদ ও সোহেল নামের ২ জনকে আটক করেছে পুলিশ। সদর থানার এ এস আই মুরাদ হোসেন জানান, ডিস লাইন নিয়ে ভবানীগঞ্জে মারামরি হয়, এতে ৫ জন মারাত্মক আহত হয়েছে, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার চরভুতা গ্রামে কয়েকমাস ধরে ডিস লাইনের বিল না দেয়ায় মাকছুদ ও সোহেল নামের দুই গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় স্থানীয় সোহেল বি.বি.এস ক্যাবল নেটওয়ার্ক এর কর্মীরা। সম্প্রতি ক্যাবল নেটওয়ার্ক কর্মীদের সাথে ওই গ্রাহকদের হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে সকালে উভয়পক্ষের মধ্যে স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথা থাকলেও তা হয়নি। এর জের ধরে গ্রাহক মাকছুদ ও তার ছেলে রকি এবং সোহেল ভাড়া করে লোকজন নিয়ে এসে ঘটনাস্থলে জড়ো হয়ে থাকা ক্যাবল আপারেটর কর্মীদের ওপর হামলা করে।

এসময় রিপন, রিমন, খুরশিদ,মোর্শেদ, শরীফ ও হাওলাদারকে কুপিয়ে আহত করে তারা। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী হামলা কারীদের ধাওয়া করে মাকছুদ ও তার ছেলে রকিকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বি.বি.এস ক্যাবল নেটওয়ার্ক এর মালিক বেলায়েত হোসেন বাচ্চু জানান, মাকছুদ ও সোহেল বকেয়া বিল না দেয়ায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হলে তারা আমাদের কর্মীদের অতর্কিত হামলা করে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com