সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তেওয়ারীগঞ্জে ক্রিকেট ব্যাটের আঘাতে স্কুল ছাত্রের মৃত্যু

তেওয়ারীগঞ্জে ক্রিকেট ব্যাটের আঘাতে স্কুল ছাত্রের মৃত্যু

তেওয়ারীগঞ্জে ক্রিকেট ব্যাটের আঘাতে স্কুল ছাত্রের মৃত্যু

Khelaনিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ এলাকার ধর্মপুর গ্রামে সোহাগ (১৭) স্কুল ছাত্রের মৃত্যু হয় । মঙ্গলবার বিকেলে সহপটির ক্রিকেট ব্যাটের আঘাতে মারত্মক আহত হয়ে বুধবার ভোরে সোহাগ নামে ওই কিশোরের মৃত্যু হয়। সোহাগ ওই গ্রামের নুর নবীর ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সহপাঠীদের নিয়ে খেলতে যায় সোহাগ। এ সময় খেলার মাঝখানে কথা কাটাকাটি হলে একই এলাকার ফিরোজ ও বাপ্পি তাকে ব্যাট দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে আহত করে।
পরে স্থানীয় লোকজন এসে আহত সোহাগকে উদ্ধার করে ভবেরহাট বাজারের পল্লী চিকিৎসক রতন দাসের কাছে নিয়ে যায়। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে রোগীকে সদর হাসাপাতালে নেয়ার জন্য পরামর্শ দেন। কিন্তু তারা তাকে বাড়িতে নিয়ে যাওয়ায় ভোর রাতে সে মারা যায়। ঘটনার পর সহপাঠী ফিরোজ ও বাপ্পি পলাতক রয়েছে।
এ ব্যাপারে নিহতের বড় ভাই লিটন জানান, ফিরোজ ও বাপ্পি খেলার কথা বলে তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে খেলার মাঠে মাথায় ইট ও ব্যাট দিয়ে এলোপাতাড়ি আঘাত করায় সোহাগ মারা যায়। এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, খেলা নিয়ে সংঘর্ষে নিহত হওয়ার বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে থানায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com