সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে জবাই করে হত্যা

লক্ষ্মীপুরে আ.লীগ নেতাকে জবাই করে হত্যা

লক্ষ্মীপুরে  আ.লীগ নেতাকে জবাই করে হত্যা

নিজস্ব সংবাদদাতা:লক্ষ্মীপুরে সদর উপজেলা চরশাহী ইউনিয়নের রামপুর গ্রাম থেকে আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান ভূঁইয়ার গলাকাটা (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটে।

নিহত আবদুল মান্নান ভূঁইয়া লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও রামপুর গ্রামের ভূঁইয়া বাড়ি বাসিন্দা।

চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা বাড়ি সংলগ্ন রাস্তার পাশে আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়।

চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলজার হোসেন বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ হত্যাকা- ঘটতে পারে। আমি প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

দাসের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) গোলাম সরওয়ার জানান, লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com