সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সরকারী কর্মচারীদের কর্মবিরতি

লক্ষ্মীপুরে সরকারী কর্মচারীদের কর্মবিরতি

লক্ষ্মীপুরে সরকারী কর্মচারীদের কর্মবিরতি

লক্ষ্মীপুর প্রতিনিধি:পদবি পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়ের দাবীতে কর্মবিরতি পালন করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারীরা।

রোববার সকালে বাংলাদেশ কালেক্টর সহকারী সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মবিরতি পালন করা হয়।

সকালে অফিসে হাজিরা দিয়ে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ১০টা থেকে ১১ টা পর্যন্ত ১ ঘন্টা কর্মবিরতি পালন শেষে জেলা কালেক্টর প্রাঙ্গণে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, কালেক্টর সহকারী সমিতি জেলা শাখার সভাপতি মাসুম কবির, সাধারণ সম্পাদক পরীক্ষিত চন্দ্র দেবনাথ, সহসভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের, নুর আলম চৌধুরী, আবদুল জলিল, আবদুর ছাত্তার প্রমুখ।

এ ব্যাপারে জেলা শাখার সাধারণ সম্পাদক পরীক্ষিত চন্দ্র দেবনাথ জানান, কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ১ জুন থেকে ৩ জুন প্রতিদিন ১ ঘন্টা করে এবং ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি ও ১০ জুন থেকে ১২ জুন পর্যন্ত ৩ ঘন্টা কর্মবিরতি পরে আগামী ১৫ জুন পূর্ন দিন দাবী আদায়ের জন্য কর্মবিরতি পালন করা হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com