সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে যুবলীগ কর্মী, লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

রামগঞ্জে যুবলীগ কর্মী, লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

রামগঞ্জে যুবলীগ কর্মী, লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত

নিজস্ব প্রতিনিধি: রামগঞ্জে প্রদীপ চন্দ্র দাস (৩২) নামে এক যুবলীগ কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ প্রদীপ উপজেলার করপাড়া ইউনিয়নের মধ্য করপাড়া গ্রামের কালি প্রসন্ন দাসের ছেলে এবং যুবলীগ কর্মী।
স্থানীয় লোকজন জানায়, প্রদীপ চন্দ্র দাসকে দুর্বৃত্তরা পানপাড়া এলাকায় গুলি করে পালিয়ে যান। গুলিটি তার বাম পায়ে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালীর হাসপাতালে ভর্তি করে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আল মামুনুর রশিদ মিথুনকে (২০) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। মিথুন লক্ষ্মীপুর সরকারি কলেজ এইচএসসির (মানবিক বিভাগ) ক্লাস কমিটির সাবেক ছাত্রলীগ সভাপতি। আহত মিথুনকে মুমূর্ষু অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে মিথুনের আত্মীয় স্বজন ও সমর্থকরা রাতেই লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি আমজাদ হোসেন আজিমের পৌরসভার সমসেরাবাদ এলাকার বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনার জন্য তারা ছাত্রলীগ নেতা আজিম ও তার ভাড়াটে সন্ত্রাসীদের দায়ী করেছেন।
লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, এ ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com