সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ইউপি সদস্য কারাগারে

লক্ষ্মীপুরে ইউপি সদস্য কারাগারে

লক্ষ্মীপুরে ইউপি সদস্য কারাগারে

লক্ষ্মীপুর: হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ফারুক হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদের সদস্য ও একই গ্রামের শামসুল হকের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য মো. ফারুক হোসেনকে শুক্রবার রাতে তার নিজ এলাকা থেকে আটক করা হয়।

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ সদর থানায় প্রায় ৪টি মামলা রয়েছে। তাকে ওইসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com