সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
দত্তপাড়া শিশু অপহরণকালে তালিকাভুক্ত সন্ত্রাসী আটক

দত্তপাড়া শিশু অপহরণকালে তালিকাভুক্ত সন্ত্রাসী আটক

দত্তপাড়া শিশু অপহরণকালে তালিকাভুক্ত সন্ত্রাসী আটক

Atok
নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর সদরে মিরাজ হোসেন নামে এক শিশুকে অপহরণ করে গাড়িতে তোলার সময় তালিকাভুক্ত সন্ত্রাসী রুবেলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার রাতে দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এছাড়া সদর উপজেলা বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ও বাহিনী প্রধান আবুল কাশেম জিহাদী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আলাউদ্দিনকে সোমবার ভোর রাতে বশিকপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দিনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে লক্ষ্মীপুর সদর থানায় ছয়টি মামলাসহ ও অন্যান্য থানায় আরো একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অপর দিকে রুবেলের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। গ্রেফতারকৃত আলাউদ্দিন বশিকপুর গ্রামের আবদুল আলী ও রুবেল দত্তপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার মো. নাসিম জানান, গ্রেফতারকৃত আলাউদ্দিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও আলাউদ্দিন জিহাদী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ লক্ষ্মীপুর সদর থানায় ৬টি  মামলা রয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com