সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

লক্ষ্মীপুরে  সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু

নিজস্ব প্রতিনিধি : “দেশি ফলের অনেক গুন নেইকো জুড়ি তার, স্বাদে অর্থে তুলনাহীন পুষ্টি কিংবা আহার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মেলা উপলক্ষেএকটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ আয়োজনে র‌্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক একে এম টিপু সুলতান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সানা উল্যাহ পাটওয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক ওসমান খাঁন, তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল্যাহ আল মামুনসহ জেলায় কর্মরত সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

মেলায় বিভিন্ন প্রজাতির ফল ফলাদী গাছের ৫০টি স্টল রয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com