সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ইয়াবা ব্যবসায়ীর এক বছরের কারাদন্ড

লক্ষ্মীপুরে ইয়াবা ব্যবসায়ীর এক বছরের কারাদন্ড

লক্ষ্মীপুরে ইয়াবা ব্যবসায়ীর এক বছরের কারাদন্ড

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে মানিক হোসেন (১৮) নামে এক ইয়াবা ব্যবসায়ীর এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার হালিম এ কারাদন্ড এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মানিক সদর উপজেলার দত্তপাড়া গ্রামের আবদুল আজিজ মেম্বারের ছেলে। লক্ষ্মীপুর ডিবি পুলিশের এসআই আনোয়ার হোসেন জানান, সোমবার রাতে দত্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩০টি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ মানিক হোসেনকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন থেকে দত্তপাড়া এলাকায় মাদক বিক্রি করে আসছিল। এছাড়া তার বিরুদ্ধে হত্যাসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে লক্ষ্মীপুর সদর থানায় ৫টি মামলা রয়েছে।

তাকে আজ মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মাদক বিক্রি করার সত্যতা স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এক বছরের কারাদন্ড প্রদান করেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com