সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে নবাগত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা

লক্ষ্মীপুরে নবাগত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা

লক্ষ্মীপুরে নবাগত জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা

2 copyনিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের নবাগত জেলা পরিষদ প্রশাসক (সাবেক অতিরিক্ত সচিব) শামছুল ইসলামকে গণ-সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে এ সংবর্ধনা প্রদান করে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার, চরচামিতা অজিফা গার্লস হাই স্কুল, দত্তপাড়া কলেজ, মান্দারী তোতারখিল উচ্চ বিদ্যালয়, ও জেলা পরিষদ কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে শহরের নছির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের সভাপতিত্বে নাগরিক সংবর্ধণা প্রদান করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন, নবাগত জেলা পরিষদ প্রশাসক সংবর্ধিত অতিথি শামছুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য মোঃ নোমান, লক্ষ্মীপুর জেলা প্রশাসক একেএম টিপু সুলতান, জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল আলীম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম সালাহ উদ্দিন টিপু, রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার ও আ’লীগ নেতা এড. নুরউদ্দিন চৌধুরী নয়নসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com