সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

লক্ষ্মীপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

0
Share

লক্ষ্মীপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন

l-24নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে নাশকতা এড়াতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টহলে রয়েছে তিন প্লাটুন বিজিবি।
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ প্রস্তুতি ।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান মঙ্গলবার রাত ১১টার দিকে বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুমিল্লা থেকে তিন প্লাটুন বিজিবি আনা হয়েছে।

এদিকে, রাতে জেলার কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরকার বিরোধী কর্মকাণ্ডে একাধিক মামলা রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব চর মার্টিন ইউনিয়ন জামায়াত সভাপতি গ্রেফতারের বিষয়টিও নিশ্চিত করেছেন ।

তিনি আরো জানান, সম্প্রতি উপজেলা জামায়াতের আমির মাওলানা হুমায়ুন কবির গ্রেফতার হাওয়ার পর থেকে জামায়াত অধ্যুষিত কমলনগরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবুও নাশকতা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা থাকছে।

জেলার রায়পুর রামগঞ্জ রামগতি ও সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য সহিংসতাপ্রবণ এলাকায় পুলিশের পাশাপাশি থাকবে বিজিবি।

লক্ষ্মীপুরটোয়েন্টিফোরডট.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com