সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
মাইটিভি ও বিজয় টিভির লক্ষ্মীপুর প্রতিনিধিকে হত্যার হুমকি দিয়ে এসএমএস

মাইটিভি ও বিজয় টিভির লক্ষ্মীপুর প্রতিনিধিকে হত্যার হুমকি দিয়ে এসএমএস

মাইটিভি ও বিজয় টিভির লক্ষ্মীপুর প্রতিনিধিকে হত্যার হুমকি দিয়ে এসএমএস

gdলক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মাইটিভি ও দৈনিক বাংলাদেশ সময় জেলা প্রতিনিধি আলী হোসেন এবং বিজয়টিভি ও দৈনিক নতুন দিন জেলা প্রতিনিধি সোহেল মাহমুদ মিলনকে মোবাইল এসএমএস এর মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। শনিবার রাতে একই মোবাইল নাম্বার থেকে (০১৮৩০-৪৯০০৭৬) এসএমএস এর মাধ্যমে এ হুমকি দেয়া হয়। বিষয়টি তাৎক্ষণিক পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে রোববার দুপুরে চন্দ্রগঞ্জ থানায় পৃথক দুটি সাধারণ ডায়রী করা হয়। ডায়রী নং-৬৯২ ও ৬৯৩, তারিখ-২১/০৯/২০১৪ইং।

থানা সূত্রে জানা গেছে, সাংবাদিক সোহেল মাহমুদ মিলনকে শনিবার রাত ৯টা ১৩ মিনিটে এবং এক ঘন্টার ব্যবধানে ১০টা ৯ মিনিটের সময় একই নাম্বার থেকে সাংবাদিক আলী হোসেনকেও হুমকি দেয়া হয়।

এ দিকে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মিলনকে হত্যার হুমকির এ ঘটনায় সাংবাদিক নেতা আবুল কালাম আজাদ, হোসাইন আহম্মদ হেলাল, কামাল হোসেন, জহির উদ্দিন এবং চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবির আহমদ ফারুক,কমলনগর প্রেসক্লাব সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে হুমকিদাতাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com