সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জ থানার ওসির গাড়িতে ককটেল নিক্ষেপ

চন্দ্রগঞ্জ থানার ওসির গাড়িতে ককটেল নিক্ষেপ

0
Share

চন্দ্রগঞ্জ থানার ওসির গাড়িতে ককটেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদন: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নুরের গাড়িতে ককটেল নিক্ষেপ করেছে সন্ত্রাসীরা।

রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে, গাড়ির আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুন নুর সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানে যাচ্ছিলেন।

চন্দ্রগঞ্জ বাজার পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে গাড়ির আংশিক ক্ষতি হয়েছে।

লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com