সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতার ওপর হামলা, সড়ক অবরোধ

চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতার ওপর হামলা, সড়ক অবরোধ

চন্দ্রগঞ্জে ছাত্রলীগ নেতার ওপর হামলা, সড়ক অবরোধ

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সম্পাদক খোরশেদ আলম সন্ত্রসীদের ককটেল হামলায় আহত হয়েছেন। এসময় তার সাথে থাকা ওই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ বাবলু ও আহত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জের ১ নম্বর পোলের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ চন্দ্রগঞ্জ বাজার এলাকায় বিক্ষোভের পর লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়ক অবরোধ করে দুইটি বাস, তিনটি সিএনজি চালিত অটোরিকসা ও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটোয়ারী জানান, ছাত্রলীগ নেতা বাবলু ও খোরশেদ চন্দ্রগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথমধ্যে একদল সন্ত্রাসী তাদেরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ ঘটনার জন্য তিনি জেলার শীর্ষ সন্ত্রাসী সোলায়ান উদ্দিন জিসান বাহিনীকে দায়ি করছেন।

লক্ষ্মীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে সড়ক অবরোধ তুলে দেয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com