সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি সন্ত্রাসী গুলিবিদ্ধ পুলিশ আহত

লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি সন্ত্রাসী গুলিবিদ্ধ পুলিশ আহত

লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি সন্ত্রাসী গুলিবিদ্ধ পুলিশ আহত

bonduk1নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় পুলিশ-সন্ত্রাসী গোলাগুলিতে এক সন্ত্রাসী গুলিবিদ্ধসহ দুই পুলিশ আহত হয়েছে। এসময় একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বুধবার গভীর রাতে উপজেলার দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সন্ত্রাসী খোরশেদকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, রাতে সন্ত্রাসী খোরশেদকে গ্রেফতারে পুলিশ দত্তপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে খোরশেদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আতœরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সন্ত্রাসী খোরশেদ গুলিবিদ্ধ হয়। আহত হন আরো দুই পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। গুলিবিদ্ধ সন্ত্রাসী খোরশেদ উপজেলার বরপাড়া এলাকার মৃত হেদায়েত উল্যার ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোরশেদ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সদর থানায় ৬টি মামলা রয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com