সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জের অপহৃত সেই ছাত্রী নোয়াখালী থেকে উদ্ধার, আটক-১

চন্দ্রগঞ্জের অপহৃত সেই ছাত্রী নোয়াখালী থেকে উদ্ধার, আটক-১

চন্দ্রগঞ্জের অপহৃত  সেই ছাত্রী নোয়াখালী থেকে উদ্ধার, আটক-১

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে (১৫) অপহরণের পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণের সাথে জড়িত সন্দেহে সুমন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর এলাকার ভববদ্রী গ্রাম থেকে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

আটক সুমন নোয়াখালীর বেগমগঞ্জের ভববদ্রী গ্রামের নুরনবীর ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকম কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে এক যুবককে আটক করা হয়।

প্রসঙ্গত, গত বুধবার ওই ছাত্রী বিদ্যালয় থেকে কোচিং শেষে বাড়ি ফিরছিলো। পথে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা স্কুল ছাত্রীর পরিবারের কাছে দশ লাখ টাকা মুক্তিপন দাবি করে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com