সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর সাথে জড়িত সন্দেহে গ্রেফতার-৬

লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর সাথে জড়িত সন্দেহে গ্রেফতার-৬

লক্ষ্মীপুরে সন্ত্রাসী বাহিনীর সাথে জড়িত সন্দেহে গ্রেফতার-৬

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের আমানী লক্ষ্মীপুর গ্রাম ও চাটখীলের সীমান্তবর্তী এলাকা থেকে সন্ত্রাসী বাহিনীর সদস্য সন্দেহে ৬ ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল,

নোয়াখালীর চাটখিল উপজেলার দেলিয়াই গ্রামের আবদুর রবের ছেলে সেলিম, শ্রীপুর গ্রামের মোহাম্মদ উল্যার ছেলে মো. লোকমান, লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের নুর নবীর ছেলে মো. রুবেল, আমানী লক্ষ্মীপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে সোলেমান উদ্দীন, গোলাম মাওলার ছেলে সামছুদ্দীন ও হাবিবুল বাশারের ছেলে ফজলে রাব্বি। তাদেরকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর ডিবি পুলিশের এসআই আবুল বাশার জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমানী লক্ষ্মীপুর ও লক্ষ্মীপুরের সীমান্তবর্তী দেলিয়াই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোলায়মান উদ্দিন জিসান বাহিনীর সদস্য। বিভিন্ন সময়ে পুলিশের সঙ্গে জিসান বাহীনির সংর্ঘষের ঘটনায় এরা জড়িত থাকার অভিযোগ রয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com