সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে আইএফআইসি ব্যাংকের ১১৯তম শাখা উদ্বোধন

চন্দ্রগঞ্জে আইএফআইসি ব্যাংকের ১১৯তম শাখা উদ্বোধন

চন্দ্রগঞ্জে আইএফআইসি ব্যাংকের ১১৯তম শাখা উদ্বোধন

IFIC bank lakshmipurআজিজুল হক মাউন,চন্দ্রগঞ্জ: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নূর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের ১১৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে প্রধান অতিথি এসইভিপি একেএম মাজহারুল হকসহ

অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় চন্দ্রগঞ্জ শাখা ব্যবস্থাপক মহিউল আলম খানের সভাপতিত্বে এক সূধী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ব্যাংকের এসইভিপি ফরিদ উদ্দিন আল মাহমুদ, স্থানীয় সমাজ সেবক নুরুল ইসলাম বাবুল ও আব্দুল হান্নান ভূঁইয়া প্রমূখ।

প্রধান অতিথি বলেন, আইএফআইসি ব্যাংকের চন্দ্রগঞ্জ শাখার মালিক আজ থেকে এই এলাকার সবাই। তিনি ব্যাংকের সাফল্য কামনা করে চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ীসহ সকলের সহযোগিতা কামনা করেন।

পরে মাওলানা হাফেজ আবুল হোসাইনের দোয়া ও মুনাজাত পরিচালনার মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com