সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ২ বাড়িতে ডাকাতি

লক্ষ্মীপুরে ২ বাড়িতে ডাকাতি

লক্ষ্মীপুরে ২ বাড়িতে ডাকাতি

সংবাদদাতা: সদর উপজেলার চরশাহী ইউনিয়নে দুই প্রবাসীর ভাড়া বাসায় শুক্রবার রাতে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
স্থানীয় সূত্র জানিয়েছে রাত ২টার দিকে একদল অস্ত্রধারী ডাকাতদল প্রবাসী ফারুক হোসেন ও বাতেনের ভাড়া বাসার ভবনের কলাপসিবলের তালা ভেঙে ভেতরে ডুকে। তারা ফারুকের স্ত্রীকে মারপিট ও তার শিশু বাচ্চার গলায় ধারালো ছুরি ধরে হত্যার হুমকি দেয়। ২টি বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ ও মোবাইল ফোনসেটসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গুলজার মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দাশেরহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মামলা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com