সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পুলিশের সাথে গোলাগুলি আহত ১

লক্ষ্মীপুরে পুলিশের সাথে গোলাগুলি আহত ১

লক্ষ্মীপুরে পুলিশের সাথে গোলাগুলি আহত ১

নিজস্ব প্রতিনিধি : চন্দ্রগঞ্জে মো. রাসেল (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। পুলিশের দাবী, সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলি বিনিময়ের সময় রাসেল গুলিবিদ্ধ হয় এবং সে জিসান বাহিনীর সদস্য । ঘটনায় একটি

এলজি ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সোমবার ভোর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রাসেল ও দুই পুলিশ সদস্যকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাসেল লতিফপুর গ্রামের মো. সহিদ উল্যার পুত্র।

এদিকে হাসপাতালে চিকিৎস্যাধীন রাসেল জানায়, সে সন্ত্রাসী নয়। চন্দ্রগঞ্জ বাজারের জনতা পোল্ট্রি ফিড এবং মাইওয়ান ফার্নিসারের ব্যবসায়ী। তার সাথে বন্দুকযুদ্ধের কোন ঘটনা ঘটেনি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির জানান,সন্ত্রাসী জিসানকে গ্রেফতারে পুলিশ লতিফপুর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে রাসেল গুলিবিদ্ধ হয়; বাহিনীর অন্যরা পালিয়ে যায়। এসময় দুই পুলিশ আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com