সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ৫ ডাকাত আটক

লক্ষ্মীপুরে ৫ ডাকাত আটক

লক্ষ্মীপুরে ৫ ডাকাত আটক

লক্ষ্মীপুর :সদর উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে ডাকাতি প্রস্তুতিকালে ৫ ডাকাতকে আটক করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে সোর্পদ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
শনিবার দুপুরে মান্দারী ইউনিয়নের স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহামুদুল করিম দিপু থানায় আটককৃতদের থানায় সোপর্দ করে। আটককৃরা হচ্ছে, মান্দারী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সিরাজ উল্যার ছেলে মো: ফয়সাল (৩০), আবদুস সহিদের পুত্র মো: মনির (২৮), তোফায়েল আহমদ এর পুত্র মো: সুজন (২৬), আবুল বাশারের পুত্র মো: আকবর হোসেন (২৫), এবং মো: সোহাগ পিতা অজ্ঞাত। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলতাফ হোসেন জানান, সদর উপজেলার মোহাম্মদপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিলে স্থানীয় জনতা তাদের আটক করে ইউপি চেয়ারম্যানের নিকট সোর্পদ করে। পরে ইউপি কার্যালয় থেকে ৫ ডাকাতকে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com