সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার ৫

চন্দ্রগঞ্জে ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার ৫

চন্দ্রগঞ্জে ডাকাতি মামলার আসামীসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক:চন্দ্রগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী মো. মাকছুদ (৩০), সাজার আদেশপ্রাপ্ত আসামী মিজানুর রহমান(৩২)সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত

চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতি মামলার পলাতক আসামী মাকছুদ লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে। সাজার আদেশপ্রাপ্ত পলাতক আসামী মিজানুর রহমান একই এলাকার ইসমাইলের ছেলে।

গ্রেফতারকৃত অন্যরা হলেন ওয়ারেন্টভ্ক্তু আসামী চরশাহী গ্রামের নুর করিম পাটোয়ারীর ছেলে বাহার উদ্দিন (২৮), সালেহ আহাম্মদের ছেলে নুর হোসেন (৩৮)। তবে, অপর এক আসামীর নাম পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতি ও সাজার আদেশপ্রাপ্ত আসামীসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com