সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ট্রাক চাপায় দুই তরুন নিহত

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় দুই তরুন নিহত

লক্ষ্মীপুরে ট্রাক চাপায় দুই তরুন নিহত

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ট্রাক চাপায় মো. শাকিল (১৭) ও আজিম (১৮) নামের দুই তরুনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২ টার দিকে রায়পুর-লক্ষ্মীপুর সড়কের মৎস্য অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাকিল

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর এলাকার মন্ত্রীপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে এবং আজিম লাহারকান্দি গ্রামের নাছির উদ্দিনের ছেলে। তারা দুই জন লক্ষ্মীপুর ইউছুফ গ্যারেজের বাস-ট্রাকের বডি মিস্ত্রি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা দুই জন গ্যারেজ থেকে পাশ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহতদের লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com