সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী সীমিত সংখ্যক বাস চলাচল শুরু

লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী সীমিত সংখ্যক বাস চলাচল শুরু

লক্ষ্মীপুর থেকে ঢাকাগামী সীমিত সংখ্যক বাস চলাচল শুরু

লক্ষ্মীপুর বাসলক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা বাসটার্মিনাল থেকে রোববার বেলা দেড়টা থেকে সীমিতি সংখ্যক বাস চলাচল শুরু করেছে। কিন্তু এর আগে সকাল ১১টা থেকে ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল। রোববার বেলা ১২টার দিকে ডিএপি কমিশনার বিকেল ৫টা থেকে ঢাকা শহরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণার পরপরই মূলত অল্প সংখ্যক বাস চলাচল শুরু করে বলে জানিয়েছেন ঢাকাগামী কয়েকজন যাত্রী।

এর আগে জেলার রায়পুর. রামগঞ্জ, কমলনগর, রামগতি থেকে একই ভাবে ঢাকাগামী যান চলাচল বন্ধ ছিল। তবে এখনও ঢাকায় যাতায়াতকারী যাত্রীরা পড়েছে দুর্ভোগে।

এর আগে সকাল ১০টা পর্যন্ত খুব কম সংখ্যক বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। সে গুলো কোন কোনটি ঢাকায় গিয়ে পৌছছে আবার কোন কোনটি এখনও পথে রয়েছে বলে জানিয়েছেন কয়েক জন যাত্রী ।

কি কারণে ঢাকাগামী যান চলাচল বন্ধ রয়েছে তা স্পস্ট করে কেউ জানাতে পারেনি।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির এক নেতা লক্ষ্মীপরটোয়েন্টিফোর ডটকম কে বলেন, বর্তমান পরিরিস্থিতিতে যানবাহনের নিরাপত্তা জনিত কারণে লক্ষ্মীপুর থেকে ও ঢাকাগামী বাস চলাচল আমরা আপাতত সীমিত রেখেছি।

তবে লক্ষ্মীপুর থেকে অন্য গন্তব্যের বাসগুলো নিয়মিত চলাচল অব্যাহত রয়েছে।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com