সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে কৃষক লীগ ও ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরে কৃষক লীগ ও ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরে কৃষক লীগ ও ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি:লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের হাজিরহাট বাজারে সদর উপজেলা কৃষকলীগ নেতা দেলোয়ার হোসেন ও তার ভাই ছাত্রলীগ নেতা কামরুল হাসান রাজুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। শনিবার বিকালে এ

ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কৃষক লীগ নেতা দেলোয়ার হোসেনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালের সার্জারী বিভাগের কনসালটেন্ট ডা. আবুল খায়ের।
আহতদের ভাই যুবলীগ নেতা কফিল উদ্দিন জানান, শাকচর ইউনিয়নের হাজিরহাট বাজারের স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দাড়িয়ে ছিলেন সদর উপজেলা (পশ্চিম) কৃষক লীগের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন ও শাকচর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক কামরুল হাসান রাজু। এ সময় ৪ থেকে ৫ জন সন্ত্রাসী এসে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে তাদের গুরুতর আহত করে।

পরে তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জন্য তিনি বিএনপি সমর্থকদের দায়ি করেন । সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, এ বিষয়ে তিনি কিছুই জানান না। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com