সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পুলিশ পাহারার পণ্যবাহী ট্রাকে বোমা হামলা,ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণ

লক্ষ্মীপুরে পুলিশ পাহারার পণ্যবাহী ট্রাকে বোমা হামলা,ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণ

লক্ষ্মীপুরে পুলিশ পাহারার পণ্যবাহী ট্রাকে বোমা হামলা,ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে পণ্যবাহী ট্রাকে বোমা হামলা করছে দুর্বৃত্তরা। এতে চালক ও হেলপারসহ ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর

মহাসড়কের লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালক দিদার হোসেন ও হেলপার বাহারকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই জনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সামনে-পিছনে পুলিশ পাহারায় পণ্যবাহী ট্রাকসহ ২৫ থেকে ৩০টি যানবাহন ঢাকায় যাচ্ছিল। পথে জকসিন এলাকায় পৌছলে দুর্বৃত্তরা পণ্যবাহী ট্রাকে বোমা নিক্ষেপ করে।

দত্তপাড়া পুলিশ ফাঁড়ি ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ককটেল বিস্ফোরণ

অন্যদিকে দত্তপাড়া পুলিশ ফাঁড়ি ও চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে দুবৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের মান্দারী বাজারের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে দুর্বৃত্তরা দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া পুলিশ ফাঁড়ি এলাকায় মোটরসাইকেল লক্ষ্য করে আরও দুইটি ককটেল নিক্ষেপ করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও দত্তপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com