সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর মঙ্গলবার , ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে অটোরিকশায় পেট্রোলবোমায় দগ্ধ ৩

লক্ষ্মীপুরে অটোরিকশায় পেট্রোলবোমায় দগ্ধ ৩

লক্ষ্মীপুরে অটোরিকশায় পেট্রোলবোমায় দগ্ধ ৩

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ৩ যাত্রী দগ্ধ হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিদগ্ধদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে

ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার মজুপুর গ্রামের আবদুল গফুরের ছেলে মো. আশিক (২৮) ও একই এলাকার আবদুর রহিমের ছেলে আবদুল করিম (৩২)। তবে অপরজনের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর মজু চৌধুরীরহাট থেকে অটোরিকশাটি লক্ষ্মীপুর শহরে যাচ্ছিল। পথে মহিলা কলেজের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ৩ জন ঝলসে যায়।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com