সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে পেট্রোল বোমায় দগ্ধদের পুলিশের আর্থিক অনুদান

লক্ষ্মীপুরে পেট্রোল বোমায় দগ্ধদের পুলিশের আর্থিক অনুদান

লক্ষ্মীপুরে পেট্রোল বোমায় দগ্ধদের পুলিশের আর্থিক অনুদান

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে যানবাহনে নিক্ষিপ্ত পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নিহত ও চিকিৎসাধীন আহতদের পরিবারকে পুলিশের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সোমবার বেলা ৩

টার দিকে সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তদের পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নিহত লিটন ও বাস চালক সুমনের পরিবারকেসহ আহত প্রত্যেককে ৫ হাজার টাকা করে লক্ষ্মীপুর পুলিশ সুপারের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হয়।

এ দিকে সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক একেএম টিপু সুলতাল ও পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, পৌর মেয়র আবু তাহের পেট্রোল বোমায় আহত অগ্নিদগ্ধদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে দেখতে যান। এ সময় সাথে ছিলেন সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া।

প্রসঙ্গত, রোববার (১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে লক্ষ্মীপুর- মজু চৌধুরীরহাট সড়কের মহিলা কলেজের সামনে সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে তিন যাত্রী দগ্ধ হন। তাদের মধ্যে লিটন নামের এক যুবককের মৃত্যু হয়। অপর দুই জন লক্ষ্মীপুর সদর উপজেলার মজুপুর গ্রামের আবদুল গফুরের ছেলে মো. আশিক, একই এলাকার আবদুর রহিমের ছেলে আবদুল করিম লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কে মান্দারীতে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের হামলায় বাস চালক সুমনের মর্মান্তিক মৃত্যু হয়।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com