সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সদর উপজেলা ভূমি অফিসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ

সদর উপজেলা ভূমি অফিসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ

সদর উপজেলা ভূমি অফিসে পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে দূর্বৃত্তরা। বুধবার রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। এতে অফিসে রক্ষিত বেশ কিছু নথি ও আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর

ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত ৪ টার দিকে লক্ষ্মীপুর বাজারের টহলরত নাইট গার্ড সদর উপজেলা ভূমি অফিসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে অফিসের বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র পুড়ে গেছে।

দুর্বৃত্তরা অফিসের পেছন দিকের একটি জানালার গ্লাস ভেঙ্গে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের লোকজন। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) সমর কান্তি বসাক, উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com