সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে দেড় হাজার লিটার মদসহ আটক ২

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে দেড় হাজার লিটার মদসহ আটক ২

লক্ষ্মীপুরে র‌্যাবের অভিযানে দেড় হাজার লিটার মদসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি : জেলায় ১৫০০ লিটার চোলাই মদসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা শহরের উত্তর তেমুহনীর একটি দোকান থেকে

শুক্রবার সকালে এ মদ উদ্ধার করা হয়। আটকরা হলেন- রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের শামছুল ইসলামের ছেলে মোক্তার হোসেন (৪৫) এবং সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মৃত আহম্মদ উল্লাহর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

লক্ষ্মীপুর র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাজিম উদ্দিন জানান, জেলা শহরের উত্তর তেমুহনীর একটি মদের আড়তে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালায়। এ সময় মালিক মোক্তার হোসেন ও ক্রেতা মো. জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।

মদের আড়তটি সরকারি অনুমোদিত হলেও নিয়ম ভেঙে সেখানে অতিরিক্ত মদ বিক্রি করা হয়। সেখান থেকে অতিরিক্ত ১৫শ লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে মদ ও আটকদের গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, অতিরিক্ত মদ বিক্রির কারণে সেখানে অভিযান চালানো হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

কমলনগরে গর্ব সম্মাননায় শিক্ষার্থী সংবর্ধণা ও হুইল চেয়ার বিতরণ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com