সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জের তুষার হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

রামগঞ্জের তুষার হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

রামগঞ্জের তুষার হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব পতিনিধি: রামগঞ্জে শিশু তুষার হত্যা মামলায় আসামি আলমগীর হোসেন ও আরিফুল ইসলাম নামে দুই সহোদরকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং আরেক ধারায় দোষী প্রমাণীত হওয়ায় অতিরিক্ত আরও পাঁচ বছর করে সাজা দেওয়া হয়েছে তাদের। নিহত

তুষার স্থানীয় শেখপুর গ্রামের কালু মিয়ার ছেলে এবং পূর্ববিঘা আহমদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র ছিল। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আক্তার হোসেন দীর্ঘ শুনানী ও যাছাই বাছাই করে এ রায় প্রদান করেন। আলমগীর হোসেন ও আরিফুল ইসলাম জেলার রামগঞ্জ উপজেলার মধ্যবিঘা গ্রামের আব্দুর রহিমের ছেলে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় কালু মিয়ার সন্তান তুষারকে পাশের গ্রামের আলমগীর হোসেন ও আরিফুল ইসলাম ২০১০ সালের ২৩ আগষ্ট হত্যা করে। এর পর ওই এলাকার একটি ঝিলে ফেলে রাখে। ঘটনার পরদিন ২৪ আগস্ট নিহতের বাবা কালু মিয়া থানায় মামলা করেন। মামলা নং ৩০/১০। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক অভিযুক্ত দুই সহোদরকে এ সাজা দেন।

সরকারপক্ষের আইনজীবী লক্ষ্মীপুর জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট জসীম উদ্দিন জানান, রামগঞ্জের শিশু তুষার হত্যা মামলায় ৩০১ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় আলমগীর হোসেন ও আরিফুল ইসলামকে যাবজ্জীবন সহ এ সাজা দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। এদিন আসামিপক্ষের কোনো আইনজীবী এদিন কোর্টে উপস্থিত ছিল না।

লক্ষ্মীপুর সংবাদ আরও সংবাদ

রামগতিতে বিদেশি মদসহ এক মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সভাপতি মোশতাক, সম্পাদক পাবেল

চিকিৎসক নিয়োগসহ ৫ দাবিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের সামনে দোয়া, জিলাপি বিতরণ

তারেক রহমান বিদেশে থেকেও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন: এ্যানি

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে: রেজাউল করিম

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com