সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের উপজেলা চেয়ারম্যানদের শপথ মঙ্গলবার

লক্ষ্মীপুরের উপজেলা চেয়ারম্যানদের শপথ মঙ্গলবার

লক্ষ্মীপুরের উপজেলা চেয়ারম্যানদের শপথ মঙ্গলবার

লক্ষ্মীপুরের পাঁচ উপজেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এসময় লক্ষ্মীপুর, নোয়াখালী ও চাঁদপুরের ১৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩৯ জনপ্রতিনিধি শপথ নিবেন।

লক্ষ্মীপুরের পাঁচ উপজেলা পরিষদের চেয়ারম্যানদের মধ্যে শপথ গ্রহণ করবেন, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান পদে এ্যাড. রহমত উল্লাহ বিপ্লব, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী খালেদা আক্তার।

রামগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার।

রায়পুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম।

রামগতি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রাহীদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার জোসনা।

কমলনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা আক্তার।

লক্ষ্মীপুরের ৫ উপজেলা ও নোয়াখালীর হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণ চাঁদপুরে শপথ নিবেন।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com