সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর রবিবার , ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে শাক-সবজির দাম বাড়ছে

লক্ষ্মীপুরে শাক-সবজির দাম বাড়ছে

সাজ্জাদুর রহমান: লক্ষ্মীপুরে গ্রীষ্মকালীন শাক-সবজির দাম বাড়ছে। বৃষ্টিতে সরবরাহ পর্যাপ্ত না থাকায় গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম বেড়েছে। গতকাল লক্ষ্মীপুর শহরের প্রধান সবজির হাট ঘুরে দেখা গেছে, প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪০ টাকায়। টমেটো ১২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৯০ টাকা। লাউ ৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৪০ টাকা। ১০০ টাকার কাঁচামরিচ ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ৪০ টাকার শসা বিক্রি করা হচ্ছে ৬০ টাকায়। গাজর ৮০ টাকা, করলা ৫০ টাকা, জালি কুমড়ার কেজি ৩০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, ধুন্দল (তরি) ৫০ টাকা, পটল ৪০ টাকা, কাকরোল ৫০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকায় বিক্রি করা হচ্ছে।

লক্ষ্মীপুর সবজি বাজারের ব্যবসায়ীরা বলছেন, টানা কয়েকদিনের বৃষ্টির কারণে স্থানীয় পর্যায়ে সবজির উৎপাদন কমেছে। সবজির ক্ষেতে পানি জমি থাকায় গাছ মরে যাচ্ছে।

এছাড়া বৃষ্টির কারণে অন্য জেলা থেকে সরবরাহ কমেছে, পরিবহন ভাড়া বেড়েছে, যে কারণে বাজারে গত সপ্তাহের ছেড়ে সবজির দাম বেশি। বৃষ্টি কমলে ও সরবরাহ ঠিক থাকলে আগামী সপ্তাহ নাগাদ দাম কমবে বলে জানান তারা।

ক্রেতাদের অভিযোগ, দাম ৫ টাকা বাড়লে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। এতে নিম্ন আয়ের মানুষের সংসার চালাতে হিমশিম খেতে হয়।

লক্ষ্মীপুর নিউজ আরও সংবাদ

লক্ষ্মীপুরে নারীকে ‘উলঙ্গ’ করে শরীরে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

কমলনগরে রাতের আঁধারে ঘর ভাঙচুর, জমি দখলের অভিযোগ

কমলনগরে বৈশাখ মাসজুড়ে ভূমি অফিসের ব্যতিক্রমী হালখাতা উৎসব শুরু

রামগতিতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রায়পুরে ৪৬ বছর পর মসজিদের মুয়াজ্জিনের বিদায়, মুসল্লিদের আবেগঘন আয়োজন

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com